সুজানগর পৌর শহরে নতুন বনফুল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর শহরের প্রাণকেন্দ্রে নতুন বনফুল এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রয়ারী বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সুজানগর শাখা কার্যালয়ের সামনে অবস্থিত নতুন এ রেস্টুরেন্টের ফিতা কেটে উদ্বোধন করেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব।
এ সময় বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সুজানগর শাখার ব্যবস্থাপক রাশেদুল হক, সমাজ সেবক আনোয়ার হোসেন, আব্দুস ছাত্তার, সুজানগর হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, ব্যবসায়ী জাকির হোসেন, আক্কাজ হোসেন, সুজানগর নাট্য গোষ্টির সভাপতি টিপু সুলতান দুলাল,সাধারণ সম্পাদক এম মঞ্জুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, চরতারাপুর ইউপি সচিব আসাদুজ্জামান, বনফুল এন্ড রেস্টুরেন্ট এর কর্ণধার আলমগীর হোসেন, ইউপি সদস্য আবর আলী, মহিলা ইউপি সদস্য রুপা খাতুন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ব্যবসার সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
বনফুল এন্ড রেস্টুরেন্ট এর কর্ণধার আলমগীর হোসেন জানান রেস্টুরেন্টের পরিষ্কার পরিছন্নতা বজায় রেখে ন্যায্যমূল্যে সকলকে ভেজালমুক্ত ও মানসম্মত বিভিন্ন ধরণের মিষ্টি ও খাবার আমরা পরিবেশন করবো ইনশআল্লাহ। এবং তিনি যেন সঠিকভাবে তার রেস্টুরেন্ট পরিচালনা করতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।




No comments