ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌরসভায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ  আগামী ২৯ ফেব্রয়ারী থেকে ২১ মার্চ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উদযাপন উপলক্ষে সুজানগর পৌরসভার মাঠকর্মী/ভ্যাকসিনেটর ও ১ম সারির তদারককারীদের ২দিন ব্যাপী এক প্রশক্ষিণ কর্মশালা শুরু হয়েছে। 

বুধবার (০৫ ফেব্রয়ারী) পৌরসভার হলরুমে  শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। 

পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, স্যানেটারী ইনস্পেক্টর  আমিরুল ইসলাম ও টিকাদানকারী সুপারভাইজার দেলোয়ার হোসেন বাবু প্রমুখ। 

উল্লেখ্য  আগামী ২৯ ফেব্রয়ারী থেকে ২১ মার্চ  ৩  সপ্তাহব্যাপী চলা এ ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে শুরু করে  ১০ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা  দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।

No comments

Powered by Blogger.