সুজানগরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৭
এম এ আলিম রিপনঃ সুজানগরে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথমদিনে ৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার ( ০৩ ফেব্রয়ারী) এসএসসির বাংলা আবশ্যিক এবং দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় তারা উপস্থিত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সুজানগর উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন জানান এবার সুজানগর উপজেলার এস এসসি পরীক্ষার মোট ৫টি সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চিনাখড়া উচ্চ বিদ্যালয়, দুলাই উচ্চ বিদ্যালয়, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৪৬৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিল ৪৬৬৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ২৫ জন।
একইভাবে দাখিলে উপজেলার একমাত্র কেন্দ্র মোহাম্মাদিয়া দাখিল মাদরাসায় ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিল ১৫০ জন। অনুপস্থিত ছিল ৮জন।
এছাড়া সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ভোকেশনালে ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪৭৯ জন। অনুপস্থিত ছিল ৪ জন।




No comments