ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

মথুরাপুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (০২ ফেব্রয়ারী) সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধন করেন সুজানগর পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল ওহাব। 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ উদ্দিন, এন এ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আব্দুল জব্বার,  ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের। সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আখতারুজ্জামান জর্জ। 

অনুষ্ঠানে সমাজ সেবক আলহাজ জাহেদ আলী সেখ, আহম্মদ আলী, হাতেম আলী, জনাব আলী, আবুল হোসেন,আব্দুস ছাত্তার, গোলাম মোস্তফা বাবু, আব্দুস ছামাদ চৌধুরী, আব্দুল খালেক মিয়া, সেকেন্দার আলী, সিদ্দিকুর রহমান, মনসুর আলী মিয়া, চাঁদ আলী, ইউছুফ আলী, ইসমাইল উদ্দিন, ইকবাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রউফ, মজিবর রহমান, এস এম সামছুর রহমান, আব্দুর রহমান, লিয়াকত আলী, রোজিনা খাতুন, মোস্তাফিজুর রহমান, আজিজুর রহমান, ভক্তিরাণী দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, সুজানগর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেব প্রসাদ রায়, আবু বকর সিদ্দিক,রেজাউল করিম, তাসলিমা খাতুন, এনামুল হক, মাসুদ রানা, অফিস স্টাফ আফরোজা পারভিন,জয়নুল আবেদীন, মানিক শেখ ও হেলেনা খাতুন। এছাড়া একই দিনে মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। এ সময় মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও মথুরাপুর শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোমল সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

No comments

Powered by Blogger.