বঙ্গবন্ধুর নামের সাথে জড়িয়ে আছে বাংলা,বাঙালি ও বাংলাদেশ -এমপি ফিরোজ কবির
এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেছেন বঙ্গবন্ধুর নামের সাথে জড়িয়ে আছে বাংলা, বাঙালি ও বাংলাদেশ। তিনি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।এমপি বলেন ১৯৭১ সালের ৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠির রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতায় লাখো জনতার উদ্দেশ্যে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা মূলত স্বাধীনতা পিয়াসী বাঙালি জাতির ঐক্যের মূলমন্ত্র ও মুক্তির সনদ।
কালজয়ী ৭ মার্চের ভাষণের মর্মবাণী বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মানবিক চেতনায় উজ্জ্বীবিত হয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখতেও সকলের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার (০৭ মার্চ) সুজানগর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির মাসিক সভা ও ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আর কয়েকদিন পরেই স্বাধীনতার সেই অগ্নিপুরুষের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। ইতোমধ্যে ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আগামি ১৭মার্চ ২০২০ মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক ৮দিন আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু হবে। চলবে ২০২১ সালের ১৭মার্চ পর্যন্ত।
গোটা দেশবাসী গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতার জন্ম শত বার্ষিক উদযাপনের জন্য। তিনি বলেন ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমিকে ‘সোনার বাংলা’য় পরিণত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। আমাদের তরুণ প্রজন্ম, যারা, মুক্তিযুদ্ধ দেখেনি,বঙ্গবন্ধুকে দেখেনি, তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে আতনিয়োগ করবে বলে প্রত্যাশা রাখেন তিনি।
সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যন সামছুল আলম, মানিকহাট ইউপি চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যন কামাল হোসেন মিয়া, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যন আলহাজ আব্দুল মতিন মৃধা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সুজানগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফররুক কবির বাবু, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, সুজানগর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা,আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেদৌস আলম ফিরোজ,সাধারণ সম্পাদক শেখ মিলন, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকর আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস উদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক শফিউল ইসলম,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আ্ওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রাং, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খলিফা, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ।
সভায় সুজানগর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে স্থানীয় মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পূষ্পার্ঘ অর্পণ করা হয়।








No comments