সুজানগরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ, আটক এক
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকায় এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সুজানগর থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সরদার সুমন হোসেন পটল (২২) নামে অভিযুক্ত ধর্ষককে আটকে করেছে। সুমন পৌর এলাকার চর সুজানগর এলাকার মান্নান সরদারের ছেলে। ঘটনার অভিযুক্ত আরো চারজন পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সুজানগর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, গণধর্ষনের স্বীকার গৃহবধু রবিবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার বনগ্রাম মিয়াপুর থেকে সুজানগর হয়ে কুলাদী বোনের বাড়িতে যাচ্ছিলেন। সুজানগর জিরো পয়েন্ট মোড় সিএনজি স্টেশন থেকে তার দুলাভাই তাকে নিতে আসেন। পথের মধ্যে অত্র এলাকার চিহ্নিত বখাটেরা দলবদ্ধ ভাবে তাকে পথ রোধ করে। বখাটেরা গৃহবধুর দুলাভাইক মারপিট করে তাকে ভয় দেখিয়ে মেয়েটিকে রাস্তার পাশে গম ক্ষেতের মধ্যে পালাক্রমে ধর্ষন করে।
পরে ভীকটিমের পরিবারের সদস্য ও ভিকটিম নিজে সুজানগর থানাতে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সরদার সুমন ওরফে পটল নামে এক ধর্ষককে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনার বিষয়ে আমরা সত্যতা পেয়েছি। গণধর্ষনের স্বীকার গৃহবধুকে ডাক্তারি পরিক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার সাথে অন্য যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। মামলার স্বার্থে অভিযুক্তদের নাম এখনি বলা যাচ্ছে না। তবে এই জঘন্যতম কাজের জন্য প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।




No comments