করোনা মোকাবেলায় আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন নাজিরগঞ্জের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ লিমন
এম এ আলিম রিপনঃ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। দেশে ভাইরাসটি মহামারী আকার ধারণ করায় নিজ উদ্যোগে সুজানগর উপজেলায় করোনা মোকাবেলায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাজিরগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও আগামী নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ লিমন।
সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে মত বিনিময় সভায় উপজেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের নিকট ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ লিমন আর্থিক সহযোগিতা হিসাবে ৫০হাজার টাকা প্রদান করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) রওশন আলী।
এর আগে করোনা ভাইরাস কী, কিভাবে ছড়ায়, লক্ষণসূমহ এবং প্রতিরোধের উপায়সমূহে ব্যাপারে অনুষ্ঠানে প্রেজেন্ট্রেশন দেন সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, সুজানগরের বিশিষ্ট লেখক, প্রবীন সাংবাদিক ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর্থিক অনুদান প্রদান কালে নাজিরগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও আগামী নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ লিমন বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে তিনি এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং অতীতের ন্যায় বর্তমানে ও আগামীতেও তিনি অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। আর এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তাই আগামী নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা রাখেন।
এদিকে করোনা ভাইরাস এর সংক্ষিপ্ত পরিচিতি, করোনা ভাইরাসে আক্রান্ত লোকের শারীরিক লক্ষণ, করোনা ভাইরাস (কোভিট-১৯) ছড়ানোর উপায়, প্রতিরোধ ও প্রতিকার, হাত ধোয়ার সময় ও প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে লিফলেট বিতরণের মাধ্যমে দিনরাত সর্বসাধারণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নুর মোহাম্মদ লিমন বলে জানান নাজিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা।




No comments