ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে অতিরিক্ত মূল্যে চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করায় জরিমানা


এম এ আলিম রিপনঃ সুজানগরে করোনা ভাইরাসের অজুহাতে অতিরিক্ত মূল্যে চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায়  সুজানগর পৌর বাজারের মেসার্স বাবলু কুমার শাহ কে দুই হাজার টাকা ও মেসার্স বিশ্বনাথ শাহাকে তিন হাজার টাকা এবং  নারু গোপাল শাহার মুদি দোকানে তিন হাজার টাকা ও রমজান আলীর মুদি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনার খবর পেয়ে অন্যান্য অসাধু ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গাঁ ঢাকা দেয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলাজুড়ে এ  ধরণের অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.