ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা


এম এ আলিম রিপনঃ রোগের কোন ধর্ম নেই। যখন মহামারি শুরু হয়, সেটা সবার জন্য। আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলাসহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে বলে জানিয়েছেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। 

গত বৃহস্পতিবার মসজিদদের ইমামদের সাথে করোনা প্রতিরোধ ও করণীয় বিষয়ক অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন দেশের মানুষ আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে করোনা ভাইরাসের মতো মহামারি থেকে বাঁচা সম্ভব । ধর্ম বর্ণ সব মানুষের জন্য করোনা ভাইরাস শঙ্কার। তাই যার যার ধর্মানুযায়ী আপাতত নিরাপদে থেকে ধর্ম পালন করারও আহ্বান জানান তিনি। 

করোনা ভাইরাস কী, কিভাবে ছড়ায়, লক্ষণসূমহ এবং প্রতিরোধের উপায়সমূহে ব্যাপারে সভায় প্রেজেন্ট্রেশন দেন সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ। তিনি জানান, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তি স্পর্শ করলে করোনা ভাইরাস ছড়ায়। করোনা ভাইরাসের আক্রান্তের লক্ষণসমূহ হচ্ছে, সর্দি-কাশি, জ¦র, মাথাব্যাথা, মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, শিশু, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রংকাইটিসও হতে পারে।

তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিস্কার হাত বা হাত না ধুয়ে চোখ বা অপ্রয়োজনে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা, কাজের জায়গা, ব্যবহারের কাপড় ইত্যাদি পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু ও পাখির সংস্পর্শে না আসা, মাছ, মাংস ভালোভাবে রান্না করে খাওয়া, আইসক্রিম ও ঠান্ডা খাবার না খাওয়া, সাধারণ ঠান্ডা লাগা, সর্দি-কাশিতে ভূগছেন এমন ব্যক্তি থেকে দূরে থাকা, সর্দি-কাশির হাত থেকে বাঁচতে এবং পরিবেশের ধুলোবালি থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করার পরামর্শ প্রদান করেন। 

সুজানগর পৌরসভার উদ্যোগে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় পৌর সভা কক্ষে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম , সুজানগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আব্দুল মতিন ও  হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। 

সভায় সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, কুটিপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কুদ্দুস সহ পৌরসভার অর্ন্তগত সকল মসজিদের ইমামগন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

No comments

Powered by Blogger.