ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ভাঁয়নায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা চেয়ারম্যান


এম এ আলিম রিপনঃ সুজানগর ভাঁয়না ইউনিয়নের সাহাপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

রবিবার (২৯ মার্চ) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল) পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য শনিবার সকালের দিকে স্থানীয় মহির উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে চারটি টিনের ঘর সহ ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে সুজানগর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত  বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

No comments

Powered by Blogger.