ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সড়কে জীবাণুনাশক পানি ছিটালো সুজানগর পৌরসভা


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সুজানগর পৌরসভার পক্ষ থেকে সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় সুজানগর পৌরসভার উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। 

পৌর কার্যালয়ের সামনে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সকাল ১০টায় শুরু হওয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। এ সময় করোনা প্রতিরোধ পৌর কমিটির সদস্য আলহাজ আব্দুল কাদের রোকন, আব্দুল হালিম মানিক, মোহাম্মদ আলী (মদনা), ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম ও পৌসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনের পর মেয়র আব্দুল ওহাব পৌর বাজার ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় নিজেই জীবাণুনাশক স্প্রে করেন। 

পরে মেয়র সাংবাদিকদের বলেন  সুজানগর পৌরবাসীকে নিরাপদ রাখতে করোনা ভাইরাস  বিস্তার রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। আমরা নাগরিকদের নিরাপদ রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন নাগরিকদের উচিত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হওয়া। এবং  এ সময় পৌর মেয়র সরকারি সকল নির্দেশনা মেনে পৌরসভা কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করারও অনুরোধ জানান পৌরবাসীকে।

No comments

Powered by Blogger.