সুজানগর উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তাদের নিত্য প্রয়োজনীয় পন্য'র বাজার মনিটরিং
এম এ আলিম রিপনঃ সুজানগরের অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে পদক্ষেপ নিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সুজানগরে করোনা ভাইসরাসে নিত্য পণ্যের সরবারহ নেই বলে গুজব ছড়িয়ে ক্রেতাদের কাছ থেকে চাল,ডাল, পিঁয়াজসহ অন্যন্য নিত্যপণ্য বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগ পাওয়ায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাব্বাসুম, পাবনা সিনিয়র সহকারি পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন,থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পৗর বাজার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু চালের দোকান ও নিত্য প্রয়োজনীয় পন্য'র বাজার মনিটরিং করেন।
মনিটরিং করতে গিয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ব্যবসায়ীদের পন্য'র মূল্যে সহনিয় পর্যায়ে রাখার আহবান জানান। এবং ভোক্তাদের প্রতি লবনের মত তাড়াহুড়ো করে কোন পন্য ক্রয় না করতে আহবান জানান তিনি। এছাড়া জনগণকে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করে এ সময় উপজেলা চেয়ারম্যান আরো বলেন আমাদের আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। বাজারে কোন পণ্যের ঘাটতি হয়নি। কেউ অতি উৎসাহী হয়ে পরিস্থিতি খারাপ করবেন না।আর বাজার পরিদর্শনে কাউকে অনিয়ম বা অন্যায়ের সাথে জড়িত থাকতে দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাব্বাসুম আতঙ্কিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য ক্রয় ও মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ করেন। এরপরও কোনো ব্যবসায়ী বেশি দামে পণ্য সামগ্রী বিক্রি করলে তাদের বিরুদ্ধে মোবাইলকোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সাবধান করেন। এ সময় তিনি
মানুষকে সচেতনতা করার জন্য উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান। এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে এ প্রতিনিধিকে জানান।




No comments