ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

করোনা থেকে রক্ষায় সুজানগর পৌর মেয়রের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস সংক্রামন থেকে রক্ষা পেতে সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাবের উদ্যোগে পৌরসভার অন্তর্গত ৪৩ টি মসজিদে শুক্রবার পবিত্র কুরআনে কারীম খতম ও বিশেষ দোয়া  অনুষ্ঠিত হয়। 

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন না ঘটে এ জন্য  পৌরসভার আয়োজনে বিশেষ এ ইবাদত করা হয় বলে জানান সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান ।  

সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব বলেন মহান আল্লাহর কাছে আরজ তিনি যেন কোরআন খতমের  ওসিলায় বাংলাদেশ সহ বিশ্বব্যাপী চলমান করোনা থেকে  মানবজাতিকে রক্ষা করেন। 

কোরআন  খতমের বিশেষ  এ ইবাদতের মাধ্যমে আল্লহতায়ালা এই মহামারী থেকে হেফাজত করবেন বলে বিশ্বাস রাখেন তিনি।

No comments

Powered by Blogger.