ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে করোনার অজুহাতে পণ্যের দাম বেশি নেওয়ায় ৩ ব্যবসায়ীর জরিমানা


এম এ আলিম রিপনঃ সুজানগরে করোনা ভাইরাসকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের  দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে। আর এসব অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরার পদক্ষেপ নিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পুলিশের সহায়তায় সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাব্বাসুম।

বেশি দামে পণ্য বিক্রি করায় এ সময় স্থানী বাজারের তিন মুদি ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেন তিনি।

মোবাইলকোর্ট পরিচলনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাব্বাসুম বলেন- দেশে নিত্য প্রয়োজনীয় চাল-ডাল, আটা-ময়দা, সুজি, তেল, পেঁয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে ক্রেতা-বিক্রেতাদের জানান। ফলে আতঙ্কিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য  ক্রয় ও মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ করেন। 

এরপর কোনো ব্যবসায়ী বেশি দামে পণ্য সামগ্রী বিক্রি করলে তাদের বিরুদ্ধে মোবাইলকোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সাবধান করেন। আর এই কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিক্রি না করে এজন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সিনিয়র সহকারি পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন,থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.