ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে করোনায় কর্মহীন দরিদ্র মানুষের জন্য এক চিলতে খুশি


এম এ আলিম রিপনঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব ফেলেছে জনজীবনে। মহামারি  মোকাবেলায় সুজানগরে বাস থেকে শুরু করে প্রায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে চা-স্টল, সেলুন দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। 

কিন্তু  এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। কর্মহীন লোকজনের জীবনযাত্রায়ও করোনার রেশ লেগেছে প্রবলভাবে। পরিস্থিতি মোকাবেলায় মানুষকে যেমন ঘরে  ফেরাতে কাজ করছে সুজানগরের স্থানীয় প্রশাসন, তেমনি সরকার থেকে আসা সাহায্যও  প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে এ উপজেলায়। 

শনিবার(২৮ মার্চ)  উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন হয়ে পড়া  দরিদ্র দিনমজুর নিম্ন আয়ের মানুষদের  খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাচ্ছুম, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।  

সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান  প্রতিটি পরিবারকে সাহায্য স্বরুপঃ-

  • ১০ কেজি করে চাল,
  • ২ কেজি আলু, 
  • ১ কেজি ডাল, 
  • ১ লিটার তেল,
  • ৫০০ গ্রাম পেঁয়াজ ও 
  • ২৫০ গ্রাম রসুন

এবং শনিবার প্রথমদিনে ২০০টি পরিবারের মাঝে এ সকল  খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয় বলেও জানান তিনি। পাবনা জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম জানান প্রধানমন্ত্রীর তরফ থেকে  দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মাধ্যমে জেলার অন্যান্য উপজেলার ন্যায় সুজানগর উপজেলায়ও  চা-স্টল ও দিনমজুরদের সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে ২০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা  বরাদ্দ দেয়া হয়েছে।

সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাচ্ছুম জানান বৃত্ত এঁকে দিয়ে তিন ফুট দূরত্ব বজায় রেখে সরকারি  ঘোষণায় টানা দশদিন কাজ-রোজগার বন্ধ থাকায়  নিম্ন বিত্তের  খেটে খাওয়া মানুষদের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে  এ  খাদ্য বিতরণ  কর্মসূচি শুরু হয়েছে। 

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান সুজানগর উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া  দরিদ্র দিনমজুর  ও নিম্ন আয়ের মানুষদের মাঝে এ  সহায়তা দেয়া হচ্ছে। উপজেলার যেখানে  নিম্ন আয়ের লোক পাওয়া যাবে সেখানেই এ সহায়তা দেওয়া হবে। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে  সুতরাং সহায়তার ক্ষেত্রে কোন সমস্যা হবেনা। এ সময় তিনি  সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের নিম্ন আয়ের মানুষদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান  তিনি। 

No comments

Powered by Blogger.