সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার চর সুজানগর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভার চর সুজানগর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাবলু শেখ, মঞ্জু শেখ, সন্টু শেখ ও মোতাহার শেখের পরিবারের নিকট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য তার ব্যক্তিগত ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে ।
উল্লেখ্য শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি গরু, চারটি টিনের ঘর সহ ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে সুজানগর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোহাইল ঘরে মশা তাড়ানোর জন্য দেয়া কয়েল থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।




No comments