ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সুজানগর পৌর মেয়রের ত্রাণ সামগ্রী বিতরণ


এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার চরসুজানগর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাঁড়ালেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভার চর সুজানগর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাবলু শেখ, মঞ্জু শেখ, সন্টু শেখ ও মোতাহার শেখের পরিবারের নিকট পৌরসভার পক্ষ থেকে শাড়ী, লুঙ্গি, চাল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। 

এ সময় উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ত্রাণ সামগ্রী বিতরণকালে পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বলেন অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাব ইনশআল্লাহ। 

উল্লেখ্য শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি গরু, চারটি টিনের ঘর সহ ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে সুজানগর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোহাইল ঘরে মশা তাড়ানোর জন্য দেয়া কয়েল থেকে অগ্নিকান্ডের সুত্রপাত  বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

No comments

Powered by Blogger.