রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং
এম এ আলিম রিপনঃ ১৯৭১ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে পাক হানাদার বাহীনীর কাছে হার না মেনে ৯ মাস যুদ্ধ করে শত্রুদের পরাজিত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করে রেখে যেতে পারলেও শেষ পর্যন্ত স্বাধীনতার ঠিক ৪৯ বছরে এই মার্চেই মৃত্যুর কাছে হার মানলেন সুজানগরের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক সুলতান মাহমুদ প্রাং(৬৮)।
তিনি রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে তার নিজ বাড়ী সুজানগর পৌরসভার ভবানীপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নাল্লিহে.........রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে সুজানগর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জাহিদ হাসান রোজ, ১ মেয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিউলি আক্তার, আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ। এদিনই দুপুর ২ টায় সুজানগর কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাচছুম, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে আব্দুল হাই ও তোফাজ্জল হোসেন উপস্থিত থেকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এবং জানাজা নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তার নামাজে জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা বাবলু, আব্দুস সামাদ মাষ্টার, আব্দুল কাদের, আব্দুল হাই, তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সমাজ সেবক আব্দুল জব্বার মাষ্টার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরগঞ্জ কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামছুজ্জোহা বুলবুল, উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, পদ্মা কলেজের প্রভাষক ফারুক-ই আজম, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজের প্রভাষক ও পাবনা প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান, খন্দকার হারুন-উর রশিদ,আব্দুস সালাম, শহিদুর রহমান, উপজেলা পোষ্ট মাষ্টার আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলতান প্রাং এর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বাবলু, আব্দুস সামাদ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, ইঞ্জিনিয়ার শামছুর রহমান, শহিদুর রহমান ও রেজাউল করিম বাবলু প্রমুখ।
বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।পরে স্থানীয় তারাবাড়ীয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
প্রসঙ্গত: জীবিত থাকাকালীন বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে দেশকে স্বাধীন করার পর সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভবানীপুর মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি সমাজসেবা মূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। এবং সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি।









No comments