ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মুক্তিযোদ্ধাকে মারপিট করার অভিযোগে মামলা, আটক-৩


এম এ আলিম রিপনঃ সাবেক সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান প্রাং ও তার ছেলে সুজানগর মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হাসান রোজ কে মারপিট করার অভিযোগে সুজানগর থানা পুলিশ তিনজন কে আটক করেছে। আটককৃতরা হলেন মুক্তিযোদ্ধা সুলতান প্রাং এর আপন ভাতিজা মো.শহীদুর রহমান, তার ছেলে নিরব এবং শহীদুর রহমানের আপন ভাগ্নে আনিছুর রহমান । 

আটকের পরপরই তাদেরকে মঙ্গলবার পাবনা কোর্টে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে এ ঘটনায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান প্রাং উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে  সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের  ও পূর্ব শত্রুতা হিসাবে মঙ্গলবার সকাল ১১টার দিকে সুজানগর পৌরসভার ভবানীপুর গ্রামের নিজ বাড়ির সামনে মারধরের এ ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনার পরপরই মারপিটের শিকার আহত মুক্তিযোদ্ধা সুলতান প্রাং কে দেখতে সুজানগর হাসপাতালে ছুটে যান সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

সুজানগর থানা ইন্সপেক্টর(তদন্ত) হাদিউল ইসলাম জানান মারধরের এ ঘটনায় অপর আসামীদেরকেও ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় এলাকাবাসী জানান অনেকদিন আগে থেকেই উভয় পক্ষ্যের মধ্যে পারিবারিক জমিজমা ভাগবাটোয়ারা কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। আর এ বিরোধকে কেন্দ্র করেই উভয়পক্ষ্যের মধ্যে মঙ্গলবার মারধরের এ ঘটনা ঘটলো।

No comments

Powered by Blogger.