সুজানগরে দুগ্ধ খামারীদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত
এম এ আলিম রিপনঃ দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামারীদের অংশগ্রহনে সুজানগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে । উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় সোমবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণের মঙ্গলবার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন।
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমাপ্ত হওয়া প্রথম ধাপের এ প্রশিক্ষণে সর্বমোট ৩৫ জন খামারী অংশ নেন বলে জানান প্রকল্পের ইউডিএফ ইমরান আলী ।




No comments