সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী
এমএ আলিম রিপনঃ সুজানগরে সমাপ্ত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, মৎস্য চাষী মাহবুব আলম ও মানিক প্রমুখ।
এর আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী (রাজস্ব) খোকন কুমার বিশ্বাস। শেষে উপজেলার শ্রেষ্ঠ পোনা উৎপাদনকারী চাষী হিসাবে রেজাউল করিম মানিক, খাঁচায় মাছ চাষে শ্রেষ্ঠ মাহাবুব আলম ও সমাজ ভিত্তিক মাছ চাষে চরগজারিয়া সিআইজি মৎস্য সমবায় সমিতি উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




No comments