ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে সন্তানের হাতে মারধরের শিকার হলেন পিতা



এম এ আলিম রিপনঃ সুজানগরে নিজ সন্তানের হাতে মারধরের শিকার হয়েছেন এক হতভাগ্য জন্মদাতা পিতা। মঙ্গলবার নিজ কুলাঙ্গার সন্তানের হাতে মারধরের শিকার হয়ে সুজানগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার প্রার্থনা করেন বীর মুক্তিযোদ্ধা পিতা  আব্দুল গনী মন্ডল (৭০)। এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে এ প্রতিনিধিকে বলেন নিজ সন্তানকে জন্ম দিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে ছেলে কে বড় করেছি।কিন্তু এই প্রতিদান পাবো কখনো ভাবিনি। 





এ ঘটনার পরপরই সুজানগর থানা পুলিশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের জোনারামচন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণীর বাড়ীতে গিয়ে অভিযান চালিয়ে তার ছেলে মিজানুর রহমান (৪২) কে গাঁজা সহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিজানুর রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।পরে এ দিনই আটককৃত মিজানুর কে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান সুজানগর থানা ইন্সপেক্টর(তদন্ত) হাদিউল ইসলাম।  

No comments

Powered by Blogger.