সুজানগরে মাঠ সহকারীদের মাঝে সাইকেল বিতরণ
এম এ আলিম রিপনঃ আমার বাড়ী আমার খামার প্রকল্পের সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের মাঠ সহকারীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাঠ সহকারীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম,দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান ও তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।




No comments