সুজানগরে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামারীদের প্রশিক্ষণ শুরু
এম এ আলিম রিপনঃ দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামারীদের অংশগ্রহনে সুজানগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দুইদিন ব্যাপি এক প্রশিক্ষণ শুরু হয়েছে । উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় সোমবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণের প্রথম দিনে খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন পাবনা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন ও ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল লতিফ। সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রথম ধাপের এ প্রশিক্ষণে সর্বমোট ৩৫ জন খামারী অংশ নেন বলে জানান প্রকল্পের ইউডিএফ ইমরান আলী




No comments