ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

হেমরাজপুর বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে  নতুন এ ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় সুজানগর  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক,সমাজ সেবক ডাবলু ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্টারপ্রাইজের পক্ষে আমজাদ হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায় নতুন এ ওয়াশ ব্লক নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা ।

No comments

Powered by Blogger.