ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

বোনকালা উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ


এমএ আলিম রিপনঃ  সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্বাস আলী মল্লিকের সভাপতিত্বে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির হলরুমে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন, সোনালী ব্যাংক এর সাবেক ডিজিএম এ. এস. এম রফিকুল ইসলাম, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বোনকোলা স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নুরুল হুদা ।

No comments

Powered by Blogger.