ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ডেঙ্গুরোধে সকলকে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ হতে হবে, উপজেলা চেয়ারম্যান-শাহীন


এম এ আলিম রিপনঃ ডেঙ্গুরোধে সকলকে সচেতন ও সতর্ক হওয়ার আহবান জানিয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেছেন, র‌্যালি অথবা সভা সমাবেশ করে মশার বংশ বিস্তাররোধ করা সম্ভব নয়। ডেঙ্গুরোধে চাই জনসচেতনা। শুধু হাট-বাজার, বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন করেই ডেঙ্গু বা মশা নিধন করা সম্ভব নয়। এ মশার উৎপত্তি ঘরেও হতে পারে। তাই সকল স্থানেই পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সজাগ হতে হবে।
বৃহস্পতিবার “ডেঙ্গ মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই” এই শ্লোগানে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসাবে সুজানগর উপজেলায় প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান আরও বলেন, বাড়ির ভেতরের বাগান কিংবা ফুলের টবে জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করে। তাই মশার বংশবিস্তাররোধে প্রত্যেকের নিজ নিজ বাড়ি-ঘর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। আর এটা সম্ভব হলে মশাবাহিত ডেঙ্গুসহ কোনোরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবেনা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসাবে  সুজানগর উপজেলার সকল ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর থেকে কচুরিপানা সহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে। এবং সেই সাথে উপজেলার সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানান তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, সুজানগর হাসপাতালের আর এম ও ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, শিক্ষা অফিসার মিনা পারভিন, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহনে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

No comments

Powered by Blogger.