ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

অভির ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়ালেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীন এবং ইউএনও সুজিৎ দেবনাথ


এম এ আলিম রিপনঃ দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী শিক্ষার্থী সুমাইয়া সুলতানা অভির ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এবং নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমানে ঢাকায় বসবাসকারী সুজানগরের  একজন বীর মুক্তিযোদ্ধা ।  

গত মঙ্গলবার ডাক্তার হওয়ার স্বপ্ন কি ভেঙ্গে যাবে সুজানগরের অভির  এ শিরোনামে সুজানগর.কম অনলাইন পত্রিকায় সংবাদটি  প্রকাশের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এবং নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমানে ঢাকায় বসবাসকারী সুজানগরের  একজন বীর মুক্তিযোদ্ধা অভির পরিবারের সাথে যোগাযোগ করেন। 

এ ব্যাপারে উক্ত বীর মুক্তিযোদ্ধা এ প্রতিনিধিকে জানান রংপুর মেডিকেলে ভর্তি হতে যে টাকা লাগবে তিনি সেই টাকা দিতে আগ্রহী।উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান মেডিকেল কলেজে ভর্তির পর তার বইপত্র কেনার জন্য কিছুটা আর্থিক সহযোগিতা করেছি মাত্র। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন  জানান, দরিদ্র  ও মেধাবী মেয়েটি মেডিকেল কলেজে ভর্তির পর তার একাডেমিক বিভিন্ন খরচ রয়েছে।

এ সব খরচ মেটানোর জন্য তার অনেক টাকা লাগবে। তাই  মেয়েটিকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছি। আর সেই অ্যাকাউন্টেই মেয়েটি যতদিন রংপুর মেডিকেলে পড়াশুনা করবে ততদিন প্রতিমাসে নির্দিষ্ট পরিমান একটি টাকা পাঠিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেন। এদিকে অভি এ খবর পেয়ে আনন্দ প্রকাশ করেন। এবং তার দুঃসময়ে যারা এগিয়ে আসছেন।

যারা তার  লেখাপড়ার জন্য খরচ করতে আগ্রহ দেখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ অভিকে তাদের সাথে দেখা করতে বললে বুধবার (২৩ অক্টোবর) বিকালে  পিতাকে সাথে নিয়ে সুজানগর উপজেলা পরিষদে এসে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সাথে সাক্ষাত করেন অভি। সাক্ষাতকালে তিনি যেন মেডিকেল কলেজে ভর্তি হয়ে পড়াশুনা শেষ করে ভাল ডাক্তার হয়ে অসহায় মানুষদের সেবা করতে পারেন এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। 

এ সময় সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু জানান অভি তার কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। এবং অনেকেই দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী অভিকে আর্থিক সহযোগিতার জন্য ইচ্ছে পোষণ করেছেন।  

উল্লেখ্য ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ২১১০তম হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন সুমাইয়া সুলতানা অভি। ভর্তির সুযোগ পেলেও বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থ। কোথায় পাবেন অর্থ, কে দেবেন অর্থের যোগান এই শঙ্কায় দিন কাটছিল দরিদ্র পরিবারের মেয়ে অভির।

অভি পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের আব্দুল বাতেন ও জোমেলা খাতুনের মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অভির পিতা সাতবাড়িয়া ডিগ্রি কলেজে মাত্র এগারো হাজার ছিয়াত্তর টাকা বেতনে  হিসাবরক্ষক হিসাবে চাকুরি করেন। 

No comments

Powered by Blogger.