সুজানগর পৌর কর্মচারী কল্যাণ সমিতির বাবুল সভাপতি ও শহিদুল সম্পাদক নির্বাচিত
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর কর্মচারী কল্যাণ সমিতির বাবুল হোসেন নতুন সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচিত সভাপতি বাবুল হোসেন সুজানগর পৌরসভার কর আদায়কারী এবং নতুন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহকারী কর আদায়কারী হিসাবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ উপলক্ষে পৌর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাজেদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র ও পৌর কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা আলহাজ আব্দুল ওহাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সচিব ও পৌর কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা গোলাম নবী। সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে আগামী দুই বছর মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে বাবুল হোসেন কে নতুন সভাপতি ও শহিদুল ইসলাম কে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এদিন বিকালে তারা পৌর মেয়র আব্দুল ওহাবকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পৌর সচিব গোলাম নবী সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments