সুজানগর এন এ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফজলার রহমান আর নেই
এম এ আলিম রিপনঃ পরপর দুইবার নির্বাচিত সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফজলার রহমান আর নেই।
তিনি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৭.৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহে.........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, ৩মেয়ে, আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার নিজ বাড়ী সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামে অবস্থিত।
ফজলার রহমান জীবিত থাকাকালীন তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত পরপর দুইবার সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তার পিতা প্রয়াত আজগর আলীর নামে ১৯৮৪ সালে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ ও গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য এবং গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। এদিকে তার মৃত্যুর খবর সুজানগরে ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার (২৫ অক্টোবর) সকাল আটটায় টায় তার পিতার নামে প্রতিষ্ঠিত নিজম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা নামাজ এবং সকাল সাড়ে নয়টায় তার নিজ গ্রামের স্থানীয় গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে ফজলার রহমানের মৃত্যুতে পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আহদে ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ আব্দুল ওহাব, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য শাহীনুজ্জামান শাহীন, সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদ মাষ্টার, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ আব্দুল কাদের রোকন, আজম আলী বিশ্বাস, শহিদুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ, কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী মন্ডল, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করার পাশাপাশি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ১৯৮৪ সালে সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজটি ফজলার রহমান এবং প্রয়াত নিজাম উদ্দিন প্রাং প্রতিষ্ঠা করেন।




No comments