বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সম্পাদক আব্দুল কাদেরকে সংবর্ধনা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার পক্ষ থেকে বুধবার (২৩অক্টোবর) তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সহ সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে এবং মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ বিদ্যুৎ হোসাইন, সহকারী প্রোগ্রামার, ইউআইটিআরসিই, সুজানগর ব্যানবেইস।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলুর রহমান, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, উলাট সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মতিউর রহমান, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান ও বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার প্রচার সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সুজানগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের কে বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখা ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।




No comments