ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে অগ্নিকান্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন


এম এ আলিম রিপনঃ সুজানগরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাস সহ জাহাঙ্গীর হোসেনের প্লাস্টিকের পাইপের দোকান, লিটন মোল্লার ডেকোরেটারের দোকান, হালিমের ওয়ার্কশপের দোকান সহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (০৮ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গায়। পরে সুজানগর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মৃধা জানান ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন ভবন না থাকায় পোড়াডাঙ্গা বাজারে একটি ঘর ভাড়া নিয়ে তিনি গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করতেন।

কিন্তু এই অগ্নিকান্ডের ঘটনায় উক্ত ঘর সহ বাজারের পাঁচটি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলেও জানান তিনি। অগ্নিকান্ডের এ ঘটনায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। 

এদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।

No comments

Powered by Blogger.