সুজানগরে ইমামদের অংশগ্রহনে মতবিনিময় সভা
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার অর্ন্তগত মসজিদের ইমামদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় পৌর সভাকক্ষে পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার মেয়র আলহাজ মোঃ আব্দুল ওহাব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান, কুটিপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কুদ্দুস ও পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম আবু ইউসুফ প্রমুখ।
এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আলহাজ মোঃ রওশন আলী মাষ্টার। সভায় একজন মসজিদের ইমামের করণীয় ও বর্জনীয় বিষয় সহ প্রতিটি মসজিদের আওতাধীন মুসুল্লীদের সঠিকভাবে নামাজ আদায়ের শিক্ষা প্রদানের জন্য ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।




No comments