সুজানগরের ব্যবসায়ী মুক্তির জানাজায় মুসুল্লীর ঢল
এম এ আলিম রিপনঃ অসংখ্য মুসুল্লীর ঢলে সুজানগর শ্রাবণ এন্টরপ্রাইজের কর্ধধার ও বিশিষ্ট সমাজসেবক সদাহাস্যেজ্জল ব্যক্তিত্ব মোঃ সাজ্জাদ হোসেন মুক্তির নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার স্ট্রোকে আক্রান্ত হয়ে সকাল ৮টার দিকে তিনি পরিবারপরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলকে কাঁদিয়ে নাফেরার দেশে চলে যান।
পরে এদিনই সুজানগর কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে বাদ আসর জানাজা নামাজ শেষে তারাবাড়ীয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।মৃত্যুকালে তিনি মা-বাবা, ১ভাই, ২বোন, স্ত্রী ও ২ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত সাজ্জাদ হোসেন মুক্তি সুজানগর পৌরসভার কাঁচারীপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মাষ্টারের বড় ছেলে। এদিকে মুক্তির জানাজা নামাজে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ একেএম বন্দে আলী, আলহাজ আখতার হোসেন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, তোফাজ্জল হোসেন, আব্দুল হাই, সুজানগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর উপজেলা জামায়াত এর আমীর কে, এম হেসাব উদ্দিন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার শামছুর রহমান, যুগ্ন সম্পাদক আব্দুস ছালাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান, শহিদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামছুজ্জোহা বুলবুল, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীক হন।
মরহুম সাজ্জাদ হোসেন মুক্তির ছোট ভাই যুবলীগ নেতা শাহীন আক্তার মুন্নু জানান ১৯৯০ সালে সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ এবং স্থানীয় কলেজ থেকে এইচএসসি পাশের পর খুলনা বিএল কলেজ থেকে স্নাতক পাশ করে ঠিকাদারী কাজের সঙ্গে যুক্ত হন মুক্তি। এবং পরে ভেকু ও ট্রাক্ট্রর ব্যবসা পরিচালনা করতেন তিনি।




No comments