সুজানগরের দুস্থদের পাশে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এ সময় নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাদের হোসেন ও বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল) প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ সকল ত্রাণ সামগ্রী দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। আর বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি সহ অন্যান্য শুকনো খাবার সামগ্রী।
উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে।
এবং মানব সেবায় কোন ধর্ম বর্ণ বিবেচনা না করে দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার।




No comments