ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছাত্রলীগের মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষা দিতে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে সুজানগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার দিনব্যাপি সুজানগর পৌরসভা সহ ১০টি ইউনিয়নের জনসাধারণের মাঝে মাস্ক, সাবান ও করোনা ভাইরাসের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়েছে। 

সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করেন। 

এ সময় সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রবিন হাসান সম্রাট, শেখ সালাম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আলী রেজা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাব্বির হাসান শাওন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, উপ প্রচার সম্পাদক নয়ন মাহমুদ, ছাত্রলীগ নেতা সৌরভ, সোহেল রানা, রাসেল বিশ্বাস, আসাদুজ্জামান অপু, আলহাজ, হিমেল, রাকিব, কাজী আহমেদ আলী, আশিক, এস এম ইমন সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছেন। 

সরকারের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সুজানগর উপজেলা শাখা  সুজানগরবাসীর  কাছে দ্বায়বদ্ধ। তাই আমরা ছাত্রলীগ পরিবার সব সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কার্যক্রমটি তারই অংশ। 

মূলত যাদের পক্ষে সাবান ও মাস্ক কেনা কষ্টকর তাদের জন্যই ছাত্রলীগের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল।

No comments

Powered by Blogger.