ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর ছাত্রলীগের উদ্যোগে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় নভেল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ও জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে মাস্ক,সাবান ও লিফলেট বিতরন করা হয়েছে। সোমবার সুজানগর পৌর বাজার বাসস্ট্যান্ড এলাকায় রিক্স্রা চালক,ভ্যান চালক,অটো চালকসহ রাস্তার পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের মাঝে এসব মাস্ক ও সাবান বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ সভাপতি রবিন হাসান সম্রাট, শেখ সালাম আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক আলী রেজা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,সাব্বির হাসান শাওন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, উপ প্রচার সম্পাদক নয়ন মাহমুদ, ছাত্রলীগ নেতা সৌরভ, সোহেল রানা, রাসেল বিশ্বাস, আসাদুজ্জামান অপু, আলহাজ, হিমেল, রাকিব, কাজী আহমেদ আলী, আশিক, এস এম ইমন সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

হেঁটে হেঁটে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল বিভিন্ন স্তরের লোকজনের কাছে গিয়ে নিজ হাতে এই লিফলেট তুলে দেন। 

লিফলেট প্রাপ্তদের মাঝে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগর সভাপতি নিজ হাতে লিফলেট বিতরণ করায় এলাকার মানুষজনের মাঝে করোনা ভাইরাস ও এর থেকে বাঁচার উপায় সম্পর্কে যথেষ্ট সচেতনতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সাধারণ জনগন। 

No comments

Powered by Blogger.