ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ৩৬ জন হোম কোয়ারেন্টাইনে


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের মধ্যে বিভিন্ন দেশ থেকে আসা নারী-পুরুষ ও শিশু রয়েছে। 

বাড়তি নিরাপত্তার জন্য বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যদের ১৪ দিন নিজ বাড়িতে সঙ্গহীন করে রাখার এই নিদের্শনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে ইতালি, ভারত  সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, জনসাধারণের জন্য ভয়ের কোনো কারণ নেই। বাড়তি নিরাপত্তার জন্যই সন্দেহ থেকে তাদের এই নিদের্শ দেওয়া হয়েছে। 

হোম কোয়ারেন্টাইনে থাকা নারী পুরুষ ও শিশুরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে না মেশারও পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণ করার জন্য চিকিৎসকদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, প্রতিদিন সকাল ও বিকেলে স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেনটাইনে থাকা সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হচ্ছে ।

No comments

Powered by Blogger.