সুজানগরের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল জব্বারের পুত্র দোহার ইন্তেকাল
এম এ আলিম রিপনঃ স্বাধীনতা পূর্ববর্তী ১৯৬৫ সালে নির্বাচিত সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল জব্বার এর ছেলে এবং সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস এর আপন বড় ভাই একেএম সামছুদ্দোহা (দোহা বিশ্বাস) আর নেই ।
অসুস্থতা জনিত কারণে তিনি সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে তার নিজ বাড়ী সুজানগর পৌরসভার ভবানীপুরে ইন্তেকাল করেন (ইন্নাল্লিহে.........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি স্ত্রী, ১ মেয়ে, আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় স্থানীয় ভবানীপুর পূর্বপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে হবে এ প্রতিনিধিকে জানান পৌরসভার সাবেক মেয়র ও মরহুমের আপন ছোট ভাই কামাল হোসেন বিশ্বাস।
এদিকে সদা হাস্যজ্জল ও ধার্মিক ব্যক্তি হিসাবে পরিচিত দোহা বিশ্বাসের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি জীবিত থাকাকালীন ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি তাবলীগ জামায়াতের মাধ্যমে দীনের দাওয়াত নিয়ে পৌঁছে যেতেন মানুষের দ্বারে দ্বারে।




No comments