সুজানগরে সেনাবাহিনীর টহল, নিমিশেই ফাঁকা শহর
এম এ আলিম রিপনঃ করোনা সচেতনতায় সেনা সদস্যরা মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সুজানগর পৌর বাজার সহ স্থানীয় বিভিন্ন এলাকায় টহল দিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতামূলক এ কার্যক্রম চালিয়েছে তারা। এ সময় সেনাবাহিনীর তিনটি গাড়ী আসতে দেখে রাস্তায় ও দোকানপাটে থাকা লোকজন ছুটে পালায়। এবং রাস্তা ছেড়ে আশপাশে আত্মগোপন করে। এ খবরে মানুষের দৌড়াদৌড়িতে নিমিশেই ফাঁকা হয়ে পড়ে সুজানগর বাজার সহ পৌর শহর।
আকস্মিক ভাবে সুজানগর পৌর শহরের মেইন বাজার সহ প্রধান প্রধান গুরুত্বপূর্ণ স্থান গুলিতে এ অভিযানে নামে সেনাবাহিনীর টহল টিম। এছাড়াও তারা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বাজার গুলিতেও টহল দেয়। মহামারি করোনা প্রতিরোধে সরকারীভাবে বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলিতে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কিছু মানুষ নিষেধ অমান্য করে হাট-বাজারে জড়ো হয়ে জটলা করছে। এমন খবরে সেনাবাহিনী বাজার গুলিতে এ অভিযান চালায়।
এছাড়া করোনা রোধে করনীয় সম্পর্কে মোড়ে মোড়ে হ্যান্ড মাইকে সতর্কতা ঘোষণা বার্তা পড়ে শোনানোর পাশাপাশি সেনা সদস্যরা সুজানগর পৌর শহরের প্রধান সড়কে ছিটিয়েছেন জীবাণুনাশক স্প্রে।আর সেনাবাহিনীর এমন কার্যক্রমে আস্থা বেড়েছে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বলে মনে করেন সুজানগরের প্রবীন সাংবাদিক ও সাপ্তাহিক পল্লীগ্রাম সম্পাদক আব্দুস শুকুর ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী।
সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব জানান আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা যেভাবে মানুষকে করোনা মোকাবেলায় সচেতন করতে চেষ্টা করছেন, তা নিঃসন্দেহে স্বস্তির।
এ বিষয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন অসচেতন মানুষকে সচেতন করতে ভালো আচরণের বিকল্প নেই। যেটা সেনা সদস্যরা করে দেখাচ্ছেন। অন্যদেরও এটা ফলো করা উচিত।
এদিকে টহল দিতে আসা সেনা সদস্যরা এ প্রতিনিধিকে জানান করোনা প্রতিরোধে মাঠ পর্ষায়ে পরোদমে তাদের এ কার্যক্রম অব্যহত থাকবে ।




No comments