ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

স্কয়ারের সহায়তায় ৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিলো সুজানগর উপজেলা পরিষদ


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় করোনায় কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধণ্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। 

সুজানগর উপজেলা পরিষদের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা ছুটির কারণে উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন  ৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায়ে রেখে সাড়িবদ্ধ ভাবে প্রতিটি পরিবারের সদস্যদের তালিকার মাধ্যমে এ খাদ্য সামগ্রী তুলে দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীনুজ্জামান শাহীন । 

এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সুজানগর সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাচ্ছুম, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলম রিপন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন  সুজানগরের অসহায় মানুষদের জন্য খাদ্য সহায়তা প্রদান করায় স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন সুজানগর উপজেলায় করোনার কারণে দিনমজুর মানুষদের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ঘরে থাকতে হচ্ছে। 

তাদের সহায়তা করতে দেশের অন্যতম শিল্প গ্রুপ স্কয়ারের সহায়তায় সুজানগর উপজেলার ৫ হাজার কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছি। প্রয়োজনে এই সহায়তা আরও সম্প্রসারিত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় বিতরণকৃত  প্রতিটি প্যাকেটে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ ও সাবান সহ অন্যান্য ।

No comments

Powered by Blogger.