সুজানগর পৌরসভার স্টাফদের মাঝে পিপিই প্রদান
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য সুজানগর পৌরসভার স্বাস্থ্য ও পরিছন্নতা বিভাগের সাথে জড়িতদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার সুজানগর পৌরসভার উদ্যোগে সংশ্লিষ্টদের হাতে এ পিপিই তুলে দেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব।
এ সময় পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, সাহেবুল, পৌর সভার কর্মকর্তা সুব্রত কুমার কুন্ডু ও পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমখ উপস্থিত ছিলেন।




No comments