ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কর্মহীন অসহায় পরিবারগুলো পেলো পৌর মেয়রের খাদ্য সহায়তা


এম এ আলিম রিপনঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের  সংক্রমণ রোধে  সরকারের ঘোষিত টানা ১০ দিনের ছুটির কারণে  উপার্জন না হওয়ায়  কর্মহীন দরিদ্র অসহায় অবস্থায় রয়েছেন এমন একহাজার  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সুজানগর পৌরসভার পক্ষ থেকে। 

সোমবার (৩০ মার্চ) পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও পৌর মেয়র আব্দুল ওহাব পৌরসভার সরকারের নির্দেশনা মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিভিন্ন এলাকায় ও বাড়ি বাড়ি গিয়ে এসব কর্মহীন দরিদ্র অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। 

এ সময় এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর সচিব গোলাম নবী,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ,আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ নেতা সেলিম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, ও উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এক হাজার পরিবারে বিতরণকৃত খাবার সামগ্রীর প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, তেল, ডাল,লবন ও অন্যান্য শুকনা খাবার দেওয়া হয় বলে পৌরসভা কর্তৃপক্ষ জানায়। 

 বিতরণকালে পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বলেন প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব ফেলেছে জনজীবনে। মহামারি  মোকাবেলায় সুজানগরে  বাস থেকে শুরু করে প্রায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে চা-স্টল, সেলুন দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু  এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। তাই কর্মহীন হয়ে পড়া এ সকল দরিদ্র দিনমজুর নিম্ন আয়ের মানুষদের  কথা মাথায় রেখে এ  খাদ্য সামগ্রী  বিতরণ  করা হয়।  

এ সময় পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিদেকেও নিম্ন আয়ের মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।এবং  জনসমাগম এড়িয়ে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ।


No comments

Powered by Blogger.