সুজানগরের কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা দিলো উপজেলা পরিষদ
এম এ আলিম রিপনঃ সাধারণ ছুটির এই সময়ে শ্রমজীবী মানুষ কর্মহীন অবস্থায় দিনাতিপাত করছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত টানা ১০ দিনের ছুটির কারণে জনশূন্য সুজানগরে আয় উপার্জনের কোন উৎস খুঁজে পাচ্ছেনা তারা। অথচ এই শ্রমজীবীদের প্রতিদিনের আয়ের টাকাতেই তাদের পরিবার পরিজনের আহার জুটে ।
এমতাবস্থায় সোমবার (৩০ মার্চ) সুজানগর উপজেলা পরিষদের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় দরিদ্র এ সকল পরিবহন শ্রমিক সহ শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এ সময় থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সাবেক নেতা আজিজুল হক বাবু, শ্রমিক নেতা ফিরোজ হোসেন আচ্চু,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,১লিটার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম পেঁয়াজ ও ২৫০ গ্রাম রসুন। খাদ্য সামগ্রী বিতরণকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান করোনার কারণে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সব লোক এখন ঘরবন্দি। কিন্তু যারা দিন এনে দিন খায়।তারা তো আর বাজার মজুদ করতে পারেনি।
দৈনিক আয় রোজগারই তাদের একমাত্র ভরসা। খবর নিলে দেখা যাবে, এই মানুষগুলোর দিন কাটছে অনেক কষ্টে। আর তাই এই দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি । এবং এ সহযোগিতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।
বিতরণকালে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির বলেন সবার সম্মিলিত অংশগ্রহন ও সহায়তার মধ্যে দিয়ে করোনা সংক্রমণের এই ক্রান্তিকাল আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো ইনশআল্লাহ। এ সময় তিনি আরো বলেন উপজেলার যেখানে নিম্ন আয়ের লোক পাওয়া যাবে সেখানেই এ সহায়তা দেওয়া হবে। সরকারের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে সুতরাং সহায়তার ক্ষেত্রে কোন সমস্যা হবেনা। এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের নি¤œ আয়ের মানুষদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান ।





No comments