সাতবাড়ীয়া সহ বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্ররা পেলো কামরুজ্জামান উজ্জলের ত্রাণ সহায়তা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জলের ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদ জানান সাতবাড়ীয়া সহ উপজেলার স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অসহায় কর্মহীন এ সকল মানুষদের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে বুধবার (২২ এপ্রিল) খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান উজ্জল।
খাদ্য সামগ্রী বিতরণকালে সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পাশু সরদার, যুবলীগ নেতা সরদার রুহুল আমীন, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বকুল, মানিকহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বারেক, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাল খলিফা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, সাগরকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব, হাটখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ,আহম্মদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম হাসান ও ছাত্রনেতা রিয়াজুল হাসান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান উজ্জল বলেন এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এ সময় সবাইকে আশ্বস্ত করে তিনি আরো বলেন, ‘আমি কথা দিচ্ছি, আমার পরিবার যদি খেতে পারে; তাহলে আপনারও কেউ না খেয়ে থাকবেন না ইনশাআল্লাহ্। কারণ আপনারাও আমার আরেকটি পরিবার’।
পরিশেষে, তিনি করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হতে ও ঘরে থাকতে পরামর্শ প্রদান করেন।






No comments