ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাগরকান্দি চর অঞ্চলের দরিদ্রদের মাঝে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ত্রাণ বিতরণ


এম এ আলিম রিপনঃ করোনায় কর্মহীন হয়ে পড়া সাগরকান্দি চর অঞ্চলের হতদরিদ্রদের মাঝে ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২১এপ্রিল) ইউনিয়নের  প্রত্যন্ত চর অঞ্চল চর খলিলপুর ও নন্দলালপুর সহ বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সকল খাদ্যসামগ্রী বিতরণ করেন সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধরী। 

এ সময় সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবাদত আলী মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক দারোগ আলী মাষ্টার, প্রচার সম্পাদক আব্দুল কাদের আজম,কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, আ’লীগ নেতা হারেজ উদ্দিন, শাহজাহান আলী,আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।  

খাদ্য সামগ্রী বিতরণকালে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধরী বলেন সরকারের পাশাপাশি তার ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে  এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশআল্লাহ।

No comments

Powered by Blogger.