ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

অসহায় প্রতিবন্ধীদের পাশে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান


এম এ আলিম রিপনঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, ও হতদরিদ্রদের পাশাপাশি অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

মঙ্গলবার (২১এপ্রিল) তিনি উপজেলার সাগরকান্দি ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ীতে বাড়ীতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সকল খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য গোলাম রসুল বকুল, ইউনিয়ন আওয়ামীযুবলীগের সভাপতি মজনু, সাধারণ সম্পাদক মোতালেব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম রাসেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষদের পাশে থাকার নির্দেশ দিয়েছে। সেই আলোকে সরকারের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমার সাধ্য অনুযায়ী উপজেলার কর্মহীন গরিব মানুষদের খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছি। এবং খাদ্য সহায়তার এ কার্যক্রম করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.