করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত প্রদক্ষেপ সমূহ বাস্তবায়নে সঠিকভাবে কাজ করতে হবে - শাহীনুজ্জামান
এম এ আলিম রিপনঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী সকল ধরনের প্রদক্ষেপ গ্রহন করেছেন বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও করণীয় সম্পর্কে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন এই দূর্যোগকালীন সময়ে যাতে জনগনের কোন কষ্ট না হয়। কেউ যাতে অভুক্ত না থাকে সে দিকে খোঁজ খবর রাখার জন্য ইতিমধ্যে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। তাই তিনি সুজানগর উপজেলায় কর্মরত ডাক্তার, চিকিৎসাসেবা কর্মীদের দেশাত্ব বোধে উদ্ধুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহবান জানান। এবং প্রধানমন্ত্রী করোনা ভাইরাস প্রতিরোধে যে সকল পদক্ষেপ গ্রহন করেছেন তা অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকল জনপ্রতিনিধিকে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
সভায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও করণীয় সম্পর্কে মতামত গ্রহণ এবং সরকারি ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments