কর্মহীন দরিদ্রদের মাঝে কামরুজ্জামান উজ্জলের ত্রাণ বিতরণ অব্যাহত
এম এ আলিম রিপনঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক-সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল।
রবিবার (১২ এপ্রিল) সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন এবং বেড়া উপজেলার আমিনপুর এলাকার অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কামরুজ্জামান উজ্জল এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক-সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল জানান করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলো এখন খুবই অসহায় ভাবে দিনযাপন করছে। তাদের পাশে থেকে সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সকল সামাজিক সংগঠন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালে কর্মহীন মানুষগুলো সামন্যতম স্বস্তি পাবে বলে আমি আশা করি। আর আমার সাধ্যমতো আমি দুর্যোগ চলাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।




No comments