ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭


এম এ আলিম রিপনঃ সুজানগরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৭জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে সুজানগর পৌরসভার মানিকদীর এলাকায় শুক্রবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে। জানা যায়  স্থানীয় কুতুব শেখ ও আফছার শেখ এর পরিবারের মধ্যে বেশকিছুদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। 

এরই একপর্যায়ে এদিন উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় মোঃ কুতুব শেখ সহ তার ছেলে জুলফিকার শেখ, বাকিবিল্লাহ, শহিদুল্লাহ ও ইব্রাহিম এবং অপরপক্ষের আফছার শেখ ও বকুল শেখ আহত হয়। 

পরে তাদেরকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুলফিকার শেখের অবস্থার অবনতি হলে তাকে পাবনা হাসপাতালে প্রেরণ করে সুজানগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। 

সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান সংঘর্ষের এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

1 comment:

  1. এর মধ্যে আবার মারামারি আছে

    ReplyDelete

Powered by Blogger.